খসড়া · আইনজীবীর পর্যালোচনার আগে · সর্বশেষ হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
গোপনীয়তা নীতি
১. কার তথ্য, কে দায়িত্বে
প্রতিষ্ঠান তার শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীদের তথ্য প্রাঙ্গণে রাখে; সেই তথ্যের মালিক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। প্রাঙ্গণ প্রতিষ্ঠানের হয়ে শুধু সেবা দেওয়ার জন্য তা রাখে ও প্রক্রিয়া করে।
২. কী তথ্য রাখা হয়
- শিক্ষার্থী: নাম, ছবি, শ্রেণি, রোল, জন্মতারিখ, ঠিকানা, জন্ম নিবন্ধন, স্বাস্থ্যের নোট (প্রতিষ্ঠান যা দেয়)।
- অভিভাবক: নাম, সম্পর্ক, মোবাইল নম্বর, NID (প্রতিষ্ঠান যা দেয়)।
- কর্মী ও ব্যবহারকারী: নাম, মোবাইল/ইমেইল, ভূমিকা; পাসওয়ার্ড শুধু এমনভাবে রাখা হয় যাতে কেউ পড়তে না পারে (hash)।
- ফি, আদায়, রসিদ, হাজিরা, বার্তার রেকর্ড, আর কে কখন কী বদলাল তার লগ।
- ওয়েবসাইটের ট্রায়াল ফর্ম: নাম, প্রতিষ্ঠানের নাম, ফোন, জেলা, শিক্ষার্থী সংখ্যা; অপব্যবহার ঠেকাতে IP ঠিকানা hash করে।
৩. কীভাবে রক্ষা করা হয়
- প্রতিটা প্রতিষ্ঠানের ডেটা ডাটাবেসের স্তরেই আলাদা, এক প্রতিষ্ঠান অন্যটার তথ্য দেখতে পায় না।
- জন্ম নিবন্ধন, অভিভাবকের NID ও স্বাস্থ্যের তথ্য এনক্রিপ্ট করা; শুধু অনুমতিপ্রাপ্তরা দেখেন।
- সব সংযোগ HTTPS; প্ল্যাটফর্মের অ্যাডমিনদের জন্য দুই-ধাপের লগইন বাধ্যতামূলক।
- প্রতি রাতে এনক্রিপ্ট করা ব্যাকআপ, ৩০ দিন রাখা হয়।
- প্রাঙ্গণের কর্মীরা শুধু সাপোর্ট ও বিলিংয়ের প্রয়োজনে, ভূমিকা অনুযায়ী সীমিতভাবে তথ্য দেখতে পারেন।
৪. তথ্য কোথায় থাকে, কারা সাহায্য করে
- ডাটাবেস: Neon (PostgreSQL), সিঙ্গাপুরের ডেটা সেন্টারে।
- ওয়েবসাইট ও সার্ভার: Vercel, সিঙ্গাপুর অঞ্চলে।
- রাতের এনক্রিপ্ট করা ব্যাকআপ: GitHub (চাবি ছাড়া পড়া যায় না)।
- AI সহায়তা (যেখানে চালু): Google Gemini। ফ্রি স্তরে কোনো ব্যক্তিগত তথ্য (নাম, ফোন, ঠিকানা ইত্যাদি) পাঠানো হয় না।
- WhatsApp বার্তা প্রতিষ্ঠানের নিজের ফোনের WhatsApp থেকে পাঠানো হয়; প্রাঙ্গণ শুধু বার্তা তৈরি করে দেয়। SMS চালু হলে SMS কোম্পানির কাছে নম্বর ও বার্তা যায়।
আমরা কারো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, তৃতীয় পক্ষকে বিপণনের জন্য দিই না।
৫. কুকি ও ব্রাউজারে রাখা তথ্য
লগইন ধরে রাখতে একটা নিরাপদ কুকি ব্যবহার হয়। থিম আর ভাষার পছন্দ ব্রাউজারেই রাখা হয়। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।
৬. কতদিন রাখা হয়
- প্রতিষ্ঠান সেবা ব্যবহার করা পর্যন্ত তথ্য থাকে; প্রতিষ্ঠান নিজে তথ্য বদলাতে বা পুরোটা নামিয়ে নিতে পারে।
- ছেড়ে যাওয়ার পর ৫ বছর "শুধু দেখা" অবস্থায় থাকে, চাইলে এক্সপোর্ট দেওয়া হয়; তারপর জানিয়ে মুছে ফেলা হয়।
- ব্যাকআপ ৩০ দিন পর নিজে মুছে যায়।
৭. আপনার অধিকার
শিক্ষার্থী, অভিভাবক বা কর্মী তাঁদের তথ্য দেখা, ঠিক করা বা মোছার জন্য প্রথমে নিজের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, কারণ তথ্য প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। প্রয়োজনে আমরা প্রতিষ্ঠানকে সাহায্য করি।
৮. যোগাযোগ
ফোন ও WhatsApp: +880 1751-891196
Draft · before legal review · last updated 16 October 2026
Privacy policy
1. Whose data, who is responsible
An institution keeps the data of its students, guardians and staff in Praangon; the institution owns and controls it. Praangon keeps and processes it on the institution's behalf, only to provide the service.
2. What is kept
- Students: name, photo, class, roll, date of birth, address, birth registration, health notes (as the institution provides).
- Guardians: name, relationship, mobile number, NID (as the institution provides).
- Staff and users: name, mobile or email, role; passwords are stored only as a hash no one can read.
- Fees, collections, receipts, attendance, message records, and a log of who changed what and when.
- The website's trial form: name, institution, phone, district, student count; the IP address, hashed, to stop abuse.
3. How it is protected
- Each institution's data is separated in the database itself; no institution can see another's.
- Birth registration, guardian NID and health details are encrypted and shown only to permitted users.
- Every connection uses HTTPS; two-step sign-in is required for platform administrators.
- Encrypted backups every night, kept 30 days.
- Praangon staff can see data only as needed for support and billing, limited by role.
4. Where it lives, and who helps
- Database: Neon (PostgreSQL), in a Singapore data centre.
- Website and servers: Vercel, Singapore region.
- Encrypted nightly backups: GitHub (unreadable without the key).
- AI help (where switched on): Google Gemini. On the free tier no personal data (names, phones, addresses…) is sent.
- WhatsApp messages are sent from the institution's own phone; Praangon only prepares them. If SMS is switched on, the number and the message go to the SMS company.
We never sell data, use it for advertising, or give it to third parties for marketing.
5. Cookies and browser storage
One secure cookie keeps you signed in. Theme and language choices stay in your browser. No advertising or tracking cookies.
6. How long it is kept
- For as long as the institution uses the service; the institution can edit its data or download all of it.
- After it leaves: 5 years read-only, exported on request, then deleted with notice.
- Backups delete themselves after 30 days.
7. Your rights
Students, guardians and staff should first contact their institution to see, correct or delete their data, because the institution controls it. We help the institution where needed.
8. Contact
Phone and WhatsApp: +880 1751-891196