খসড়া · আইনজীবীর পর্যালোচনার আগে · সর্বশেষ হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
শর্তাবলি
১. সেবা
প্রাঙ্গণ (praangon.com) স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য অনলাইন ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রতিটা প্রতিষ্ঠান নিজস্ব ঠিকানায় (যেমন sis.praangon.com) সেবা ব্যবহার করে। এখানে "প্রতিষ্ঠান" মানে যে স্কুল/কলেজ/মাদ্রাসা অ্যাকাউন্ট খুলেছে, আর "ব্যবহারকারী" মানে প্রতিষ্ঠানের যাদের লগইন আছে।
২. ট্রায়াল ও দাম
- প্রথম ৩০ দিন ফ্রি; কোনো কার্ড বা অগ্রিম টাকা লাগে না।
- এরপর প্রতি সক্রিয় শিক্ষার্থী প্রতি মাসে ৳১৫, সর্বনিম্ন ৳১,০০০ প্রতি মাসে। SMS ক্রেডিট আলাদা।
- প্রতি মাসের শুরুতে ইনভয়েস হয়, পরিশোধের শেষ তারিখ সাধারণত মাসের ১০ তারিখ।
- শেষ তারিখের পর ১৫ দিন সময় থাকে। তারপরও বকেয়া থাকলে অ্যাকাউন্ট "শুধু দেখা" অবস্থায় যায়: তথ্য দেখা, প্রিন্ট ও Excel নামানো চলে, নতুন আদায়, বার্তা বা অন্য পরিবর্তন বন্ধ থাকে। পরিশোধ করলেই আবার স্বাভাবিক হয়।
- দাম বদলালে অন্তত ৩০ দিন আগে জানানো হবে।
৩. প্রতিষ্ঠানের দায়িত্ব
- যে তথ্য রাখা হয় তা সংগ্রহের অধিকার ও অনুমতি প্রতিষ্ঠানের থাকতে হবে।
- লগইন ও পাসওয়ার্ড নিরাপদ রাখা, আর কর্মী চলে গেলে তার অ্যাকাউন্ট বন্ধ করা প্রতিষ্ঠানের দায়িত্ব।
- অভিভাবকদের বার্তা প্রতিষ্ঠানের নিজের WhatsApp বা SMS থেকে যায়; বার্তার বিষয়বস্তুর দায় প্রতিষ্ঠানের।
- সেবা দিয়ে বেআইনি কাজ, অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা বা সিস্টেমের ক্ষতি করা যাবে না।
৪. ডেটার মালিকানা
প্রতিষ্ঠানের ডেটা প্রতিষ্ঠানেরই। প্রাঙ্গণ শুধু সেবা দেওয়ার জন্য তা রাখে ও প্রক্রিয়া করে, বিক্রি করে না, বিজ্ঞাপনে ব্যবহার করে না। যেকোনো সময় পুরো ডেটা Excel ও ZIP-এ নামানো যায়। বিস্তারিত: গোপনীয়তা নীতি।
৫. সেবা বন্ধ করা
- প্রতিষ্ঠান যেকোনো সময় সেবা বন্ধ করতে পারে; চলতি মাসের বিল দিতে হয়।
- ছেড়ে যাওয়ার পর ডেটা ৫ বছর "শুধু দেখা" অবস্থায় রাখা হয় এবং চাইলে এক্সপোর্ট দেওয়া হয়; তারপর জানিয়ে মুছে ফেলা হয়।
- শর্ত গুরুতরভাবে ভাঙলে প্রাঙ্গণ জানিয়ে সেবা বন্ধ করতে পারে।
৬. সেবার মান ও দায়
আমরা সেবা সবসময় চালু রাখার এবং প্রতি রাতে ব্যাকআপ রাখার সর্বোচ্চ চেষ্টা করি, তবে ইন্টারনেট বা অন্য প্রতিষ্ঠানের সেবায় সমস্যার কারণে মাঝে মাঝে বিঘ্ন হতে পারে। আইন যতটা অনুমতি দেয়, প্রাঙ্গণের মোট দায় আগের ১২ মাসে প্রতিষ্ঠান যা পরিশোধ করেছে তার মধ্যে সীমিত।
৭. পরিবর্তন ও আইন
শর্ত বদলালে এই পাতায় তারিখসহ প্রকাশ করা হবে এবং বড় পরিবর্তন আগে জানানো হবে। এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী।
৮. যোগাযোগ
ফোন ও WhatsApp: +880 1751-891196
Draft · before legal review · last updated 16 October 2026
Terms of service
1. The service
Praangon (praangon.com) is online management software for schools, colleges and madrasahs. Each institution uses it at its own address (such as sis.praangon.com). "Institution" means the school, college or madrasah that opened the account; "users" are the people it gives a sign-in.
2. Trial and price
- The first 30 days are free; no card or advance payment.
- After that, ৳15 per active student per month, with a minimum of ৳1,000 a month. SMS credits are extra.
- Invoices are made at the start of each month; payment is normally due by the 10th.
- There are 15 days of grace after the due date. If an amount is still unpaid, the account becomes read-only: viewing, printing and Excel downloads keep working; new collections, messages and other changes stop. Paying restores it at once.
- Price changes are announced at least 30 days ahead.
3. The institution's responsibilities
- The institution must have the right and consent to collect the information it keeps.
- Keeping sign-ins safe, and closing the accounts of staff who leave, is the institution's responsibility.
- Messages to guardians go from the institution's own WhatsApp or SMS; the institution is responsible for their content.
- The service must not be used for unlawful acts, to access other accounts or to harm the system.
4. Who owns the data
The institution's data belongs to the institution. Praangon keeps and processes it only to provide the service; it does not sell it or use it for advertising. All data can be downloaded as Excel and ZIP at any time. Details: the privacy policy.
5. Ending the service
- The institution may stop at any time; the current month is payable.
- After leaving, data is kept read-only for 5 years and exported on request, then deleted with notice.
- Praangon may end the service, with notice, after a serious breach of these terms.
6. Service level and liability
We do our best to keep the service running and to keep nightly backups, but problems with the internet or other providers can occasionally interrupt it. As far as the law allows, Praangon's total liability is limited to what the institution paid in the previous 12 months.
7. Changes and law
Changes are published on this page with a date; major changes are announced ahead. These terms follow the laws of Bangladesh.
8. Contact
Phone and WhatsApp: +880 1751-891196